Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জবি প্রেসক্লাবের উপদেষ্টা হলেন নজরুল ইসলাম

admin • 07 Aug 2025, 03:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জবি প্রেসক্লাবের উপদেষ্টা হলেন নজরুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলামকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিবের এক লিখিত বার্তায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

উক্ত লিখিত বার্তায় বলা হয়েছে, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও নিরপেক্ষতার স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যায় প্রেসক্লাবের কার্যক্রমে আপনার উপস্থিতি প্রশংসনীয়। আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যায় প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হলো। দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার এ সম্পৃক্ততা জগন্নাথ বিশ্ববিদ্যায় প্রেসক্লাবের অগ্রযাত্রাকে আরও বেশি বেগবান করবে।

 

উল্লেখ্য, নজরুল ইসলাম অতীতে দৈনিক দিনকালে জবি প্রতিনিধি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ‘বাণিজ্য প্রতিদিন’ পত্রিকায় রাজনৈতিক প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।