Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জকসুতে ছাত্রদলের ভিপি প্রার্থী রাকিব, জিএস খাদিজা

admin • 17 Nov 2025, 07:02 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জকসুতে ছাত্রদলের ভিপি প্রার্থী রাকিব, জিএস খাদিজা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ। দুই সংগঠনের ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলে আরও নির্বাচন করছেন ডিজিটাল সিকিউরিটি মামলায় সাজাপ্রাপ্ত শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।

 

সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

 

প্যানেল ঘোষণা করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেল জবির সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। আজকের মনোনীত সদস্যরা ইনশাআল্লাহ জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তাদের প্রচেষ্টা চালাবে।

ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের প্রার্থী যারা: সহসভাপতি (ভিপি) এ কে এম রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক (জিএস) খাদিজাতুল কুবরা, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) বি এম আতিকুর রহমান তানজিল।

এছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নির্বাচন করছেন অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাসফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অপু মুন্সি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক মাহিদ হোসেন, সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব।

এছাড়াও সদ্য পদে প্রার্থী হচ্ছেন ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান, তৌহিদুল ইসলাম তামিম ও মো. আরিফুল ইসলাম আরিফ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।