Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

admin • 21 Sep 2024, 02:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ২০ হাজার টাকা দিতে অস্বীকার করায় ছেলের লাঠির আঘাতে হানিফা মোল্লা (৭২) নামে এক বাবার মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জাজিরার কাজিরহাট ডুবিসায়বর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ডুবিসায়বর এলাকায় হানিফ মোল্লার কাছে ২০ হাজার টাকা চায় ছেলে ফারুক মোল্লা। এসময় তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে তর্কবিতর্ক হয়। তর্কের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবা হানিফ মোল্লাকে লাঠি দিয়ে আঘাত করে ছেলে ফারুক মোল্লা।

এসময় তাকে বাঁচাতে এলে মা গোলাপজান বিবির উপরেও হামলা চালায় সে। পরে গুরুতর আহত অবস্থায় হানিফ মোল্লাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্ত্যবরত চিকিৎসক। পরবর্তীতে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হানিফ মোল্লার।

বিষয়টি নিয়ে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল।

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে, এমন ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।