Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ছেলেকে জমি না দেওয়ায় স্থানীয় সালিসে বাবাকে হত্যার অভিযোগ

admin • 03 Nov 2024, 07:25 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ছেলেকে জমি না দেওয়ায় স্থানীয় সালিসে বাবাকে হত্যার অভিযোগ

পটুয়াখালী‌তে ছেলেকে জমি না দেওয়ায় স্থানীয় সালিসে এক বৃদ্ধ বাবাকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ছেলের ডাকে সালিসে আসা লোকজন নুরুল ইসলাম নামের এক বৃদ্ধকে মারধর করার ফলে তাঁর মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দশ‌মিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম।  উপ‌জেলার দক্ষিণ আদমপুরা গ্রামে আজ র‌োববার সকাল সা‌ড়ে ৯টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। মৃত নুরুল ইসলাম হাওলাদার ওই এলাকার মৃত কা‌দের হাওলাদা‌রের ছে‌লে।

 

পু‌লিশ জানায়, নুরুল ইসলাম হালদারের ছে‌লে মো. শাহজাহান আলাদা বাড়ি করার জন‌্য জ‌মি চে‌য়ে আস‌ছিল দীর্ঘদিন ধ‌রে। কিন্তু জ‌মি না দেওয়ায় ছে‌লে শাহজাহান স্থানীয় ৪-৫ জন সালিসদারের কা‌ছে অভি‌যোগ দেন। প‌রে র‌োববার সকা‌লে ওই ওয়া‌র্ডের মেম্বার মো. সোহাগ (৪০), মো. রহিম বেপারী (৬৫), মো. কাইয়ুম গাজী(৩৫), মো. ইয়াকুব আলী গাজীকে (৭০) নিয়ে সালিস ব‌সে। এ সময় সালিসে উপস্থিত কয়েকজন শাহজাহান‌কে জ‌মি দি‌তে বল‌েন। কিন্তু এতে অপরাগতা প্রকাশ ক‌রেন শাহজাহা‌নের বাবা নুরুল ইসলাম।‌ একপর্যায়ে সালিসে উপস্থিত কয়েকজন মি‌লে নুরুল ইসলাম‌কে চড়থাপ্পর মে‌রে পা‌শের খা‌লে না‌মি‌য়ে পা‌নি‌তে চু‌পি‌য়ে রা‌খেন। 

 

এ সময় নুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক বাড়ির লোকজনের সহায়তায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প‌রে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টার দি‌কে তাঁকে মৃত ঘোষণা করেন।

 

ওসি আবদুল আলীম জানান, নুরুল ইসলা‌মের মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষয়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।