Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছিনতাইয়ের কবলে মোবাইল-ঘড়ি-টাকা খোয়ালেন দুদক মহাপরিচালক

admin • 08 Mar 2026, 10:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ছিনতাইয়ের কবলে মোবাইল-ঘড়ি-টাকা খোয়ালেন দুদক মহাপরিচালক
তারাবির নামাজ শেষে হাঁটাহাটি করার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। তিন ছিনতাইকারী তার আইফোন, মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে।
এসময় আইফোনের পাসওয়ার্ডের জন্য সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত করে ও বাম চোখে ঘুষি মেরে জখমও করা হয়েছে তাকে। উপায় না দেখে পাসওয়ার্ড দিতে বাধ্য হন তিনি।
শনিবার রাতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে রাত সাড়ে ১০টার দিকে হাঁটাহাটির সময় ছিনতাইয়ের শিকার হন প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় রোববার মামলা করেছেন তার স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, “আমরা গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করছি। এখনও অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। আশা করি দ্রুত আপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হব।"
এজাহারে অভিযোগ করা হয়, দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারাবির নামাজ শেষে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে ফাইয়াজ চত্বরে হাঁটাহাটি করছিলেন। এসময় অজ্ঞাতনামা তিনজন চাপাতি ও সামুরাই নিয়ে তার কাছে এসে ভয় দেখিয়ে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, ২০ হাজার টাকা ভর্তি মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার বর্ণনা দিয়ে মামলায় বলা হয়, এরপর তারা আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে মোতাহার হোসেনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে। পাসওয়ার্ড বলার পর তারা অটোরিকশায় করে পালিয়ে যায়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।