Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছিনতাইকারীর ব্যাগ টান, আহত সোহেলি মারা গেছেন

admin • 15 Jun 2026, 12:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ছিনতাইকারীর ব্যাগ টান, আহত সোহেলি মারা গেছেন

রাজধানীতে ছিনতাইকারীর ব্যাগ টানাহেঁচড়ায় চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সোহেলি ইসলাম (৪২) নামে এক নারী। রবিবার ভোরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। চার দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তার লাশ পাবনার ঈশ্বরদী থানার পশ্চিম টেংরী এলাকায় দাফন করা হয়।

 

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, রবিবার সকালে ভুক্তভোগী সোহেলি একমাত্র মেয়েকে নিয়ে বাস থেকে নেমে রিকশায় করে বাসায়

 

ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ টানাহেঁচড়া শুরু করে। হঠাৎ টানাটানিতে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোহেলি ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন এবং ধানমন্ডির গ্রিন রোডে থাকতেন। নিহতের একমাত্র মেয়ে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

 

স্থানীয়রা এ ঘটনার দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।