Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ছাদে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ কিশোরের মৃত্যু

admin • 02 Jan 2024, 09:42 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ছাদে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ কিশোরের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে থার্টিফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষ উদযাপনের সময় বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ কিশোর সিয়াম(১৪) মারা গেছেন।

 

গতকাল সোমবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্ডেন্সি ইউনিটে(এইচডিইউ) তার মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, থার্টিফার্স্ট নাইটে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ হয়ে তিনজন আমাদের জরুরি বিভাগে এসেছিল। এদের মধ্যে সিয়াম নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

তার শরীরের ৮৮ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকি দুইজনের ২ ও ৬ শতাংশ দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল।

 

দগ্ধ সিয়ামের বাবা স্বপন বেপারী বলেন, নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে কেরোসিন তেলে সিয়ামের শরীরে আগুন ধরে যায়।পরে আগুন নেভাতে গিয়ে আমার দুই ভাইও দগ্ধ হয়। পরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।