Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছাদখোলা বাসে মেসিরা, দেখতে লাখো জনতার ভিড়

Mohiuddin Ahmad Tanveer • 19 Dec 2022, 10:20 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ছাদখোলা বাসে মেসিরা, দেখতে লাখো জনতার ভিড়

কাতারে শীতের মৌসুম চলছে। অন্য দিনের চেয়ে আজ বাতাসে ঠাণ্ডার তীব্রতা একটু বেশিই। সেই তীব্র শীতের নিকুচি করেই আর্জেন্টাইন সমর্থক ও সাধারণ ফুটবলপ্রমেীরা লুসাইল স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছিলেন মেসিদের এক নজর দেখার জন্য, ছাদখোলা বাসে মেসিদের উদযাপন দেখার জন্য।

মেসিদের জন্য কয়েক লাখ সমর্থক লুসাইল সিটিতে ভিড় জমান। মেসিদের সামনে থেকে দেখতে লাখো মানুষের সেই অপেক্ষা। আর্জেন্টিনার সমর্থক ছাড়াও সাধারণ জনগণ মেসিদের এক নজর দেখতে চান। খেলা দেখে যারা গাড়ি নিয়ে বাসায় ফিরছিলেন তারা সবাই দেড়- দুই ঘণ্টা ধরে একই জায়গায় ছিলেন। গাড়ি একদম নড়েনি। মেট্রোরেলও ছিল স্থবিরতা। 

আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন মেসিদের জন্য দ্রুতই ছাদ খোলা বাস ব্যবস্থা করে। সেই বাসের দ্বিতীয় তলায় ট্রফি ও পতাকা নিয়ে আর্জেন্টাইন ফুটবলাররা হাত নেড়ে পথ চলতে থাকেন। দুই পাশে লাখো সমর্থক। মেসিদের ছাদ খোলা বাসের পেছনে ছিল চ্যাম্পিয়ন লেখা বাস। সেই বাসও তাদের পেছন পেছন গেছে। 

ছাদ খোলা বাসের পাশাপাশি আতশবাজিও ছিল। সেই আতশবাজিতে লুসাইল সিটি ছিল রঙিনময়। লুসাইল স্টেডিয়ামকে আর্জেন্টিনার হোম ভেন্যুও বলা যায়। পুরো টুর্নামেন্টের ৭ ম্যাচের মধ্যে চারটিই তারা খেলেছে এই ভেন্যুতে। সৌদি আরবের বিপক্ষে এই ভেন্যুতে হার দিয়ে শুরু আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার এই লুসাইলেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।