Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ,মাফ চেয়ে স্কুলে আসেন না শিক্ষক

admin • 03 Dec 2024, 04:55 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ,মাফ চেয়ে স্কুলে আসেন না শিক্ষক

জামালপুরের মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী (ইংরেজি) শিক্ষক আনিছুর রহমান মিষ্টারের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালীন আচরণ ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

 

বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট ওই শিক্ষকের শাস্তি চেয়ে মৌখিক অভিযোগ দেয় ভুক্তভোগী ছাত্রীরা। অভিযোগ দেওয়ার পর ভুক্তভোগী ছাত্রীদের কাছে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে ক্ষমা চাই ওই অভিযুক্ত শিক্ষক আনিছুর রহমান মিস্টার। ক্ষমা চাওয়ার পর ছাত্রীরা মৌখিক অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন স্কুল কতৃপক্ষ।

 

সম্প্রতি মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রীদের সাথে এ ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ওই স্কুলে সরেজমিনে জানা যায়, সম্প্রতি অষ্টম শ্রেণির ইংরেজি ক্লাস নেওয়ার সময় সহকারী শিক্ষক আনিছুর রহমান মিস্টার শিক্ষার্থীদের আপত্তি থাকা সত্বেও নানান বাহানায় ছাত্রীদের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে। সেদিনের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে প্রধান শিক্ষকের নিকট ওই শিক্ষকের বহিষ্কার চেয়ে মৌখিক অভিযোগ দেয়। একপর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করার চেষ্টা করলে অভিযুক্ত শিক্ষক আনিছুর রহমান মিষ্টার ভুক্তভোগী শিক্ষার্থীদের কাছে ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে ক্ষমা চাই।

 

এদিকে ঘটনাটি জানাজানি হলে ওই শিক্ষককে এক মাস বিদ্যালয়ে আসতে মানা করে দেন প্রধান শিক্ষক মোহন তালুকদার। ঘটনার পর গত ২৭ নভেম্বর থেকে স্কুলে আসছেন না অভিযুক্ত ওই শিক্ষক।

 

এ বিষয়ে ভুক্তভোগী এক ছাত্রী বলেন, ‘স্যার আমাদের ক্লাসের সময় অশালীন আচরণসহ শ্লীলতাহানি চেষ্টা করে। স্যার বেতের আঘাত না দিয়ে হাত দিয়ে শরীরে বিভিন্ন স্থানে স্পর্শ করে। স্যারের এমন আচরণে আমরা হতভম্ব।

 

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, ‘ স্যার নানান বাহানায় আমাদের শরীরে হাত দিত, আমরা বার বার বলতাম স্যার আমরা অপরাধ করলে বেত দিয়ে মারেন তবুও তিনি নানান বাহানায় শরীরে হাত দিত। এনিয়ে এর আগেও আমরা হেড স্যারের কাছে অভিযোগ দিয়েছি তারপরও তিনি এমন করতেন।

 

এ বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ আনিছুর রহমান মিষ্টার মুঠোফোনে বলেন, এ ব্যাপারে ছাত্রীদের কাছে আমি সরি বলেছি। ঐটার দায়িত্ব হেড স্যার মোহন তালুকদার নিয়েছে। বিষয়টা তিনি দেখবে।

   

উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহন তালুকদার বলেন, সহকারী শিক্ষক আনিছুর রহমান মিষ্টারের বিরুদ্ধে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ দিলে ওই শিক্ষার্থীদের নিকট ভবিষ্যতে এমন কিছু করবে না বলে সে ক্ষমা চাই। পরে শিক্ষার্থীরা তাকে ক্ষমা করে তার বিরুদ্ধে অভিযোগ তুলে নেই। এ ঘটনার পর তাকে আগামী একমাস স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। এর আগেও এমন অভিযোগ শুনেছি, মৌখিকভাবে ঐ শিক্ষককে শরীরে হাত দেয়া নিষেধ করেছি।

   

এসব বিষয়ে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। যদি কেউ অভিযোগ দেয়,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।