Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ছাত্রলীগ নেতার হামলায় শরীরের ২৩৫ সেলাই নিয়ে মৃত্যুর সাথে লড়ছে ছাত্রলীগ কর্মী

admin • 29 Jan 2024, 04:47 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ছাত্রলীগ নেতার হামলায় শরীরের ২৩৫ সেলাই নিয়ে মৃত্যুর সাথে লড়ছে ছাত্রলীগ কর্মী

কুষ্টিয়ার কুমারখালীতে বহিস্কৃত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পাপ্পুর হামলায় শরীরে ২৩৫টি সেলাই নিয়ে মৃত্যুর সাথে লড়ছে ছাত্রলীগ কর্মী আরিফুল। চলতি মাসের ২১ তারিখ শনিবার রাতে হামলার ঘটনায় আরিফুলের পেটের নাড়িভুড়ি বের হয়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে জরুরি ভিত্তিতে অপারেশন করা হয়।

 

সেই থেকে রাজশাহী মেডিকেলে মৃত্যুর সাথে লড়ছে আরিফুল। এবং ভর্তির ৭ দিন পর নতুন করে আরিফুলের শরীরে ১৫টি সেলাই দেয়া হয়েছে। তার খাদ্যনালী কেটে গেছে এবং পেটের নাড়ি আঘাত প্রাপ্ত হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

 

নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, এলঙ্গীপাড়া ইন্দিরা মোড়ের মতি শেখের ছেলে ২৭ বছর বয়সী ফরহাদ হোসেন পাপ্পু ছাত্রদল থেকে ছাত্রলীগে এসে যোগ দেবার পর থেকে একের পর এক অপকর্ম করতে থাকে। দিনে দুপুরে দেশীয় ও আগ্নেয় অস্ত্র নিয়ে হামলা, মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততা ছাড়াও চাঁদাবাজি সহ সকল অপরাধের সাথে জড়িত পাপ্পু । ৫ বছরে প্রায় ১০ জন তার হাসুয়ার আঘাতে শারীরিক সমস্যা নিয়ে বেঁচে রয়েছে। কুখ্যাত সন্ত্রাসী পাপ্পু একের পর এক অপরাধ মুলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এক অশুভ শক্তির প্রশ্রয়ে।

 

পাপ্পুর বিরুদ্ধে কুমারখালী থানায় রয়েছে ৪ টি মামলা। ২০১৩ সালের কুমারখালী থানার মামলা নং ৯, ২০২০ সালের মামলা নং ৩/২০৪, ২০২৩ সালের মামলা নং ৪০ এবং সম্প্রতি ২১ জানুয়ারি ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় মামলা নং ২৩। প্রতিটি মামলায় তার বিরুদ্ধে রয়েছে সর্বোচ্চ ধারা। এবং প্রতিটি হামলার ঘটনায় দেশীয় অস্ত্র হাসুয়া ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। ৪টির মধ্যে একটি একটি মামলায় খালাস পেলেও বাকিগুলো চলমান রয়েছে। এছাড়াও ৫০ টির বেশি অপরাধ মুলক কর্মকান্ড স্থানীয় নেতাদের নামমাত্র শালিসে নিষ্পত্তি হয়েছে।

 

গত বছর মিঠু নামের একজনকে কুপিয়ে আহত করার পর মসজিদ গলির এক ব্যবসায়ীর গোডাউনে দিনে দুপুরে দেশীয় ও আগ্নেয় অস্ত্র নিয়ে হামলা চালায় পাপ্পু । এই ঘটনায় সিসি ফুটেজে পাপ্পুর অপকর্মের দৃশ্য সাংবাদিকরা ফেসবুকে পোস্ট দিলে স্থানীয় শালিসে নিস্পত্তি করা হয়। এবং আহত ব্যক্তিকে দিয়ে সাংবাদিকদের অনুরোধ করিয়ে পোস্ট ডিলিট করানো হয়। সাম্প্রতিক সময়ে পাপ্পু ও তার সহযোগিদের হামলায় আরিফুল নামের ছাত্রলীগ কর্মী হাসপাতালের বিছানায় মৃত্যুর প্রহর গুনছেন।

 

ছাত্রলীগ কর্মী আরিফুল এর বোন জানান, তার ভাইয়ের শরীরে ২৩৫ টি সেলাই দেয়া হয়েছে। একবার অপারেশন করা হয়েছে। আবারও অপারেশন লাগতে পারে। পেটে এলোপাতাড়ি কোপানোর কারনে নাড়ি ও খাদ্যনালী ক্ষতিগ্রস্থ হয়েছে। আর কোনদিন তার ভাই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা সেটা এখনো অনিশ্চিত। পাপ্পু ও তার সহযোগিরা এর আগেও কুপিয়ে তার ভাইকে মারাত্মক আহত করেছিলো বলে জানান তিনি। তিনি তার ভাইয়ের হামলাকারীদের আটক ও বিচারে ফাঁসি দাবী করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।