Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ছাত্র­-জনতার ত্যাগের স্মরণে মেলান্দহে দেয়ালে দেয়ালে গ্রাফিতি

admin • 20 Aug 2024, 02:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ছাত্র­-জনতার ত্যাগের স্মরণে মেলান্দহে দেয়ালে দেয়ালে গ্রাফিতি

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন ঘিরে রক্তাক্ত জুলাইকে দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলছেন জামালপুরের মেলান্দহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারুণ্যের রক্তে রাঙ্গা বসন্তের ফুল আজ রঙে রঙিন। যেখানে ছাত্র-জনতার হাসি ছড়িয়ে পড়েছে মেলান্দহ শহরজুড়ে রং তুলির মাধ্যমে তা ফুটিয়ে তুলছেন আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা।

 

ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলছেন তারা। সরকার পতনের পর জরাজীর্ণ ও পুরোনো দেওয়ালে থাকা আগের লেখা মুছে রং তুলিতে বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশকে আঁকছেন তারা। যেখানে ফুটে উঠেছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া ছাত্র জনতার স্মৃতি ও বিজয়ের চিহ্ন ভেসে উঠেছে উপজেলার শহীদ মিনার, মেলান্দহ থানার দেওয়ালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখ সারির দেওয়াল গুলো।

 

সোমবার (১৯ আগস্ট) সরেজমিনে মেলান্দহ থানা ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা মেতে উঠেছে দেয়াল লিখনে। কেউ নোংরা দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউবা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন। এরপর প্রতিবাদী বিভিন্ন বাক্য লেখা হয়। শিক্ষার্থীদের জমানো টাকা দিয়ে কেনা হচ্ছে রং, তুলি, ব্রাশসহ দেয়াল লিখনের নানা উপকরণ।

 

জেলার বিভিন্ন দেয়াল চলছে কোটা আন্দোলনের দ্রোহ ও প্রতিবাদের চিত্র। এতে অভিনব সাঁজে সেঁজেছে মেলান্দহ থানার দেয়াল এসব গ্রাফিতিতে ফুটে ওঠেছে দেশপ্রেম, সাম্য, ভ্রাতৃত্ব ও প্রতিবাদের বলিষ্ঠ আওয়াজ। তাদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। স্লোগান ধ্বনিত এসব প্রতিবাদী সব বাক্য নজর কাড়ছে পথচারীদের।

 

শিক্ষার্থীদের গ্রাফিতিতে বুঝানো হচ্ছে, কোনো জুলুমবাজ শাসককে তারা মেনে নেয় না। অনিয়ম আর পরাধীনতার বিরুদ্ধে তাদের আমৃত্যু অবস্থান। সমতা আর ভ্রাতৃত্বের বন্ধনে সবাই একসঙ্গে থাকতে চায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থাকা মেলান্দহ উপজেলার শিক্ষার্থীরা জানায় উপজেলার বিভিন্ন জায়গায় স্কুল- কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা কয়েকদিন ধরে এ কর্মসূচি বাস্তবায়ন করছেন।

 

পার্থ, ফাহিম, আসিফ, সাদিক নামের কয়েকজন শিক্ষার্থী বলেন‘‘ক্ষমতা নয় সমতা চাই’, এটি শুধু গ্রাফিতিই নয়, এটি সাম্যবাদ এবং বৈষম্যবিরোধী নতুন এক বাংলাদেশ গড়ার শ্লোগান। আমি চেষ্টা করছি আমার আর্টের মাধ্যমে সমাজের সুন্দর দিকগুলো ফুটিয়ে তোলার। আমরা নারী-পুরুষ নির্বিশেষে সব ধরনের ক্ষমতায় সমতা চাই। এ ছাড়া তরুণদের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটাতে হবে। আধুনিক যুগে নতুন ধ্যান-ধারণা ও সম্প্রীতির রাজনীতি প্রত্যাশা করব অন্তবর্তীকালীন সরকারের কাছে।’

সেজান,ইতি, অনি, প্রীতম, মাহিম, মৃত্তিকাসহ আরও কয়েকজন শিক্ষার্থী জানান, আমরা দেয়ালে দেয়ালে প্রতিবাদী ভাষা দিয়ে গ্রাফিতির চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা রং, তুলি, ব্রাশ কিনে দেয়াল লিখনের কাজ শুরু করেছি। আমাদের এ কাজে বেশ কিছু শিক্ষার্থীরা সহযোগিতা করছে। প্রায় সারাদিনই আমরা সবাই দেয়ালে গ্রাফিতির চিত্র অঙ্কনের কাজ করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।