Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছাত্র আন্দোলনের সময় বন্দী সবাইকে মুক্তি দেয়া হবে: রাষ্ট্রপতি

admin • 06 Aug 2024, 08:00 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ছাত্র আন্দোলনের সময় বন্দী সবাইকে মুক্তি দেয়া হবে: রাষ্ট্রপতি

দেশে চলমান পরিস্থিতি নিয়ে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার (৫ আগস্ট) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, সম্প্রতি আন্দোলনের সময় সব বন্দী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে। 

 

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

রাষ্ট্রপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে এবং লুটতরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।