Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

admin • 20 Jun 2026, 01:13 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে চার জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন—ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)। নিহত সবার বাড়ি উপজেলার টেলকি জলই গ্রামে।

আজ শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে । মধুপুর থানার ওসি এ কে এম ফজলুর হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানাচ্ছেন, আজ সকালে একটি ছাগল পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর পড়ে যায়। পরে ছাগল উদ্ধার করতে প্রথমে গ্রাব্রিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধারের জন্য একে একে আরও তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারাও আর বের হয়ে আসেননি।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাতে ওসি ফজলুর হক জানিয়েছেন, পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।