Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে ১৫.৮ ডিগ্রিতে

admin • 17 Nov 2024, 09:29 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে ১৫.৮ ডিগ্রিতে

চুয়াডাঙ্গায় শীতের আমেজ শুরু হয়েছে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত থাকছে কুয়াশা। সন্ধ্যার পর থেকে সারা রাত থাকছে শীত। সকালের দিকেও শীত অনুভূত হচ্ছে। 

শীত নেমে আসায় সন্ধ্যার পর থেকে মানুষকে শীতবস্ত্র পরে বাইরে আসতে দেখা যাচ্ছে। আজ রোববার সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বেশ কিছুদিন ধরে তাপমাত্রা নিচের দিকে নামছে।

 

সকালের দিকে কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

   

চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের ভ্যানচালক মনিরুল মুন্সী বলেন, বিকেল ৪টার পর থেকেই শীতের আমেজ শুরু হয়ে যাচ্ছে। শীতের পোষাক না পরলে ভ্যান চালানো যাচ্ছে না। সকালেও শীত থাকছে।

   

শীতের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতজনিত রোগীর চাপ বেড়েছে। হাসপাতালের বর্হিবিভাগেও রোগীর দীর্ঘ লাইন দেখা গেছে।

   

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, এ মৌসুমে আজ রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বেশ কদিন ধরে তাপমাত্রা নিচের দিকে নামছে। তাপমাত্রা আর বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই। ধীরে ধীরে শীত জেঁকে বসবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।