Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

চুক্তিপত্র নিয়ে দ্বন্দ্ব,সাংবাদিকের মাথা ফাটালেন আ. লীগ নেতা

admin • 15 Apr 2024, 07:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চুক্তিপত্র নিয়ে দ্বন্দ্ব,সাংবাদিকের মাথা ফাটালেন আ. লীগ নেতা

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সংবাদকর্মীর মাথা ফাটিয়েছেন আওয়ামী লীগ নেতা। সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সখীপুর উপজেলা সড়কে মনির উদ্দিন কমপ্লেক্সের নিচতলায় ওই ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম নাম সাইফুল ইসলাম। তিনি এশিয়ান টেলিভিশন ও দৈনিক সময়ের আলো পত্রিকার সখীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ টাঙ্গাইলের সম্পাদক। অভিযুক্ত মনির উদ্দিন মন্টু উপজেলা আওয়ামী লীগের সদস্য।

জানা যায়, উপজেলার মনির উদ্দিন কমপ্লেক্সের একটি রুম ভাড়ার চুক্তিপত্র নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে সাংবাদিক সাইফুলের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ওই আওয়ামী লীগ নেতা। এ সময় ঘটনাস্থলেই ওই সাংবাদিক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়েছে বলে জানা গেছে।

মনির উদ্দিন কমপ্লেক্সের একাধিক ভাড়াটিয়া বলেন, এ ভবনের মালিক বদ মেজাজি, তার আচরণ অত্যন্ত বাজে। এ ঘটনায় তার বিচার হওয়া প্রয়োজন।

অভিযুক্ত মনির উদ্দিন মন্টু ঘটনার সততা স্বীকার করে বলেন, রুমের চুক্তিপত্র নিয়ে দ্বন্দ্বের এক মুহূর্তে মাথায় আঘাত করে ফেলেছি। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।