Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চীনের জরুরি মেডিকেল টিম এখন ঢাকায়

admin • 22 Sep 2024, 04:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চীনের জরুরি মেডিকেল টিম এখন ঢাকায়

জুলাই-আগস্টে বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নে গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের একটি জরুরি মেডিকেল টিম।

রোববার সকালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমানবন্দরে চীনা মেডিকেল টিমকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক।

চীনা দূতাবাস জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে ঢাকায় এই জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে চীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।