Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চিরকুট লিখে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

admin • 23 Jan 2023, 10:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চিরকুট লিখে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রংপুরের কাউনিয়া উপজেলায় গলায় ওড়না পেচিয়ে সুরমা খাতুন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। (২৩ জানুয়ারী) সোমবার ভোররাতে নিজ ঘরের তীরের (ধরনা) সাথে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

তার লাশের কাছে একটি চিরকুটে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, সে ওই চিরকুটে সবার কাছে দোয়া কামনা করেছেন। সুরমা খাতুন হারাগাছ ইউনিয়নের সোনাতন চীলমারী টারী গ্রামের মো. শাহিদুল ইসলামের কন্যা। কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।