Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

চিতলমারীতে কলেজ ছাত্রীসহ দুজনের আত্মহত্যা

admin • 12 Nov 2023, 07:04 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চিতলমারীতে কলেজ ছাত্রীসহ দুজনের আত্মহত্যা

চিতলমারীতে কলেজ ছাত্রীসহ দুজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ শনিবার রাতে উপজেলার সন্তোষপুর গ্রামের ছন্দা মজুমদার (২৬) নামের কলেজ ছাত্রী ও চরবানিয়ারী উত্তর পাড়া গ্রাম থেকে নরীদ শেখ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।

 

নিহত ছন্দা মজুমদার উপজেলার সন্তোষপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের সুশীল মজুমদারের মেয়ে। সে গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ থেকে এ বছর অনার্স পাশ করেছে। অপরদিকে নিহত নরীদ শেখ উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের চবানিয়ারী উত্তর পাড়ার মৃত রজব আলী শেখের ছেলে।

   

চিতলমারী থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছন্দা মজুমদার ও নরীদ শেখ নামে দুজনের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় পৃথক ২টি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।