Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

চিকিৎসকদের ভাতা বাড়ল ৫ হাজার

admin • 16 Jul 2023, 08:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চিকিৎসকদের ভাতা বাড়ল ৫ হাজার

বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষার্থীদের ভাতা ৫ হাজার টাকা বেড়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। এর আগে এই চিকিৎসকরা ২০ হাজার করে ভাতা পেতেন।

রোববার (১৬ জুলাই) রাতে  দ্যা ডেইলী মিরর অব বাংলাদেশ কে এই তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. পোস্টগ্রাজুয়েট আহমেদ।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা আপাতত পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করেছেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে এই মুহূর্তে এর চেয়ে বেশি বৃদ্ধি সম্ভব নয়। পরবর্তীতে এ সংকট কেটে গেলে আরও বাড়ানো সম্ভব হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।