Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চার্জার লাইটের ব্যাটারি ও তালার ভেতরে মিলল দেড় কেজি সোনা

admin • 21 Feb 2024, 05:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চার্জার লাইটের ব্যাটারি ও তালার ভেতরে মিলল দেড় কেজি সোনা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে এক কেজি ৬১৯ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়েছে। বুধবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। তবে ওই যাত্রীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

 

বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সকাল ৯টা ৪৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট (FZ-0563) চট্টগ্রাম পৌঁছে। ওই ফ্লাইটে থাকা এক যাত্রীর মালামাল তল্লাশি করে সোনা উদ্ধার করা হয়।

 

অভিযুক্ত যাত্রী একটি বড় তালার ভেতর এবং ইলেকট্রিক চার্জার লাইটের ব্যাটারির ভেতরে সোনার পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে বিশেষ কৌশলে সোনা আনে বলেও সূত্র জানায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।