Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চাটখিলে পিকআপ ভ্যানে আগুন, ৬টি ককটেল উদ্ধার

admin • 06 Nov 2023, 09:27 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চাটখিলে পিকআপ ভ্যানে আগুন, ৬টি ককটেল উদ্ধার

বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে নোয়াখালীর চাটখিলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

রোববার সন্ধ্যা ৭টার দিকে চাটখিল উপজেলা শহরের পৌর বাজার সংলগ্ন ডাকবাংলোর সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। আগুনে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়ে যায়।

 

এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ওসি এমদাদুল হক।

 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা শহরের পৌর বাজারের সংলগ্ন ডাকবাংলোর সামনের রাস্তায় দাঁড়ানো একটি পিকাআপ আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা ভ্যানে আগুন দেখে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ওসি এমদাদুল হক আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে ৬টি ককটেল ও গাড়ির পাশে থেকে একটি পেট্রোলের খালি বোতল উদ্ধার করে।

 

এর আগে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে নোয়াখালীর কবিরহাটের কালামুন্সি বাজারের বাস স্ট্যান্ডে দাড়িয়ে থাকা বন্ধ দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।