Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চাচার দা’য়ের কোপে দুই ভাতিজি নিহত,মা আশঙ্কাজনক

admin • 03 Jun 2025, 11:36 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চাচার দা’য়ের কোপে দুই ভাতিজি নিহত,মা আশঙ্কাজনক

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরেই পারিবারিক উত্তেজনা চলছিল বিকেলে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে চাচা ও চাচি ধারালো দা দিয়ে দুই ভাতিজিসহ তার মাকে কেএলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

 

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাসুমা আক্তার ও শারমিন বেগম। তারা সম্পর্কে আপন দুই বোন। আহত অবস্থায় রয়েছেন তাদের মা হাজেরা বেগম।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নিহত দুই বোনের চাচা মাসুক আলীর সঙ্গে দীর্ঘদিন ধরেই পারিবারিক উত্তেজনা চলছিল। বিকেলে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে চাচা মাসুক আলী ও চাচি রাহেলা বেগম ধারালো দা দিয়ে মাসুমা, শারমিন ও হাজেরা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মাসুমা ও শারমিন মারা যান। গুরুতর আহত হাজেরা বেগমকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা এখনও সংকটাপন্ন।

 

নিহত দুই বোনের বাবা আবু মিয়া প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় বাড়িতেই আছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।