Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চাইলেই সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া যাবে না : নিলুফার চৌধুরী মনি

admin • 25 Aug 2025, 01:00 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চাইলেই সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া যাবে না : নিলুফার চৌধুরী মনি
বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বলেছেন, যে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়ে তারা সরকার গঠন করেছে, সেই রাষ্ট্রপতিকে চাইলেই ছুড়ে ফেলে দিয়ে আরেকজনকে বসাতে পারে না। যে সংবিধানকে মেনে তারা শপথ নিয়েছে, চাইলেই তারা সেই সংবিধান ছুড়ে ফেলে দিতে পারে না। এটা জনসাধারণ করতে দেবে না।   সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।   তিনি আরো বলেন, এ দেশের ওপর দিয়ে অনেক ঝড়-ঝাপটা গেছে, যায় ও যাবে। এটা জনগণ জানে। জনগণের রক্তে রাজনীতি জড়িয়ে আছে। এ কারণেই বাংলাদেশের জনগণ সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না।   নিলুফার চৌধুরী মনি বলেন, অভ্যুত্থানের সময়টা খুব কম থাকে। ওই সময়টুকুর মধ্যে অনেক কিছু করা যায়। অনেক মব করা যায়। যাদের নিয়ে অভ্যুত্থান হয়, তারা ফিরে না এলে বিচারটা হয় না।   সে জায়গায় ওই তিন দিনের জন্য তারা রাজা ছিল। তারা অনেক কিছু ছিল। তারপরে যে অধ্যায়, তারা প্রত্যেকটা পদক্ষেপে ভুল করেছে। তিনি বলেন, ৯ মাস আগে তারা ছিল সমন্বয়কারী, বৈষম্যবিরোধী। তখন তারা যা বলত, জনগণ তাদের সঙ্গে সাড়া দিত।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।