Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতাসহ গ্রেফতার ২

admin • 20 Oct 2024, 06:28 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতাসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আওয়ামী লীগের এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরের দিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. লোকমান হোসেন ও বঙ্গবন্ধু মিতালী ক্লাবের সভাপতি সবুজ হোসেন ফরহাদ।

নাচোল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় রোববার ভোরের দিকে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।