Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যের নেতৃত্বে হামলার অভিযোগ,আহত ২

admin • 31 Oct 2025, 06:38 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যের নেতৃত্বে হামলার অভিযোগ,আহত ২

কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদা না পেয়ে এক আওয়ামিলীগ পন্থী ইউপি সদস্যদের নেতৃত্বে হামার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় আহত হয়েছেন উজেলার জগ্ননাথপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার মৃত উমেদ আলী পরামানিকের ছেলে আব্দুর রাজ্জাক( ৪৫) ও মৃত আব্দুল জলিল পরামানিকের ছেলে আলিফ সরদার(৫৫)।

 

আহত পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার সাইদুল মেম্বার বেশ কয়েকদিন ধরেই আব্দুর রাজ্জাক ও আলিফ সদ্দারের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল।

এর প্রেক্ষিতে ৩০ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টা৷ দিকে কুমারখালি থানায় একটি অভিযোগ জমা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মহেন্দ্রপুর বাজারের আগেই দুধের মিলের সামনে থেকে রবুলের ছেলে ওবায়দুল, জলতের ছেলে সাইদুল মেম্বার, রহিম শেখের ছেলে রাশেদ শেখসহ ৭/৮জন মোটরসাইকেলের গতিরোধ করে।

সেসময় রড, হাতুড়ি, বাটাম দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে হামলাকারীরা। সেসময় দুজন মারাত্মক আহত হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা চলে আসলে অভিযুক্তরা তাদের ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় তাদের পকেটে থাকা গরু বিক্রি করা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আরেক পকেটে থাকা ১৪ হাজার টাকা পানিতে পড়ে যায়। হামলার বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, চাঁদা না দেওয়ায় সম্পূর্ণ পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করেছে তারা। আমি এর সঠিক বিচার চাই।

 

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম জানান, ইতিমধ্যেই আমরা লিখিত অভিযোগ পেয়েছি পুলিশ কাজ করছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।