Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চাঁদপুরে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

admin • 25 Jan 2024, 08:19 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চাঁদপুরে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায় সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার লঙ্ঘন, আমদানিকারকের লেভেল ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ছাড়া অবৈধ কসমেটিকস রাখা এবং বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।

 

বৃহস্পতিবার বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন।

 

তিনি বলেন, শহরের জোড়পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে মালঞ্চ স্টোর এবং সপ্তডিঙ্গা স্টোরকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এরপর শহরের পালবাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে জিলাপি তৈরি, প্রদর্শন ও সংরক্ষণের দায়ে মানিকের জিলাপির দোকান, ঘোষ কেবিন, ঘোষের দোকান, মা সুইটস, বাসুদেব ঘোষকে ১০ হাজার টাকা সর্বমোট ৭ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।