Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চাঁদপুরে অটোরিকশা উল্টে ব্যবসায়ী নিহত

admin • 24 Jun 2024, 04:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চাঁদপুরে অটোরিকশা উল্টে ব্যবসায়ী নিহত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে সিএনজিচালতি অটোরিকশা উল্টে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) দুপুরে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম জাহাঙ্গীর আলম (৫৫)। তিনি ওই উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের তালুকদার বাড়ির বাসিন্দা।

স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে উপজেলার শোরসাক বাজারে কাপড়ের ব্যবসা করে আসছেন। ব্যবসায়িক কাজে হাজীগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন। তিনি জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় কবলিত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।