Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চা বিক্রেতা নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ: তিনজনের মৃত্যুদণ্ড

admin • 24 Apr 2026, 11:25 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চা বিক্রেতা নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ: তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে এক চা বিক্রেতা নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. কালাম (৫০), বুলবুল আহমেদ (৪৫) ও মো. রুক (৪০)। তাদের বাড়ি জামালপুর শহরের পাথালিয়া নওভাঙার চর এলাকায়। এর মধ্যে বুলবুল আহমেদ ও মো. রুক পলাতক রয়েছেন। মামলার বিবরণ অনুযায়ী, জামালপুর শহরের শাহ জামাল মাজারের সামনে একটি ছোট দোকানে চা ও পান বিক্রি করতেন ভুক্তভোগী।

 

২০২৩ সালের ১৪ মে রাতে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে অসুস্থ অবস্থায় শহরের ফৌজদারী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

   

পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, দীর্ঘদিন বিচারাধীন থাকার পর আদালত এ রায় দিয়েছেন এবং জরিমানার অর্থ ভুক্তভোগীর কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।