Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চলাচলের রাস্তা নিয়ে দু'গ্রুপের সংঘর্ষ, টেটাবিদ্ধ ৩

admin • 25 Jul 2024, 10:22 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চলাচলের রাস্তা নিয়ে দু'গ্রুপের সংঘর্ষ, টেটাবিদ্ধ ৩

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন টেটাবিদ্ধ হয়েছে, আহত হয়েছে ৭ জন। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় লতব্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাষানচর এলাকায় মানুষের চলাচলের একটি রাস্তা নিয়ে মীর বংশের রুকুল মীর ও বেপারী বংশের আনিছ বেপারী সমর্থকদের মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় তিনজন টেটাবিদ্ধ হয় এবং আহত হয় আরও ৭ জন। এ ঘটনায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় স্থানীয়রা। 

পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ। 

 

লতব্দী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক জানান, অনেক বছর আগ থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে মীর আর বেপারী বংশের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগেও দুই বংশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার চলাচলের রাস্তা নিয়ে সংঘর্ষ হয়। বিষয়টি আইনগতভাবে সবাইকে নিয়ে সমাধানের জন্য পদক্ষেপ নেয়া হবে। 

 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য এজনকে আটক করা হয়েছে। তিনজন টেটাবিদ্ধের তথ্য পাওয়া গেছে। এখনো মামলা কিংবা কোন অভিযোগ হয়নি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।