Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু

admin • 05 May 2023, 07:02 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু

খুলনায় চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে ইসরাফিল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। খুলনা রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাওয়া বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে থেকে সেলফি তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে ফুলতলার বেজেরডাঙ্গা রেলস্টেশনের হোম সিগন্যাল পোস্টে আঘাত লেগে নিচে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে জিআরপি থানা পুলিশের এসআই শফিক জানিয়েছেন।

 

নিহত যুবক যশোর ঝিকরগাছা থানার মোবারকপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ব্যাপারে জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।