সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে ট্রেনে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২৬ জুন) ভোরে ট্রেনের খাবারের বগিতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পরে সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। ট্রেনটি বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে।
ইতোমধ্যে, এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ। গ্রেফতাকৃতরা সবাই এস.এ করপোরেশনের কর্মচারী বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী নারী বর্তমানে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের হেফাজতে আছে। তবে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের কেউ কথা বলতে রাজি হননি।





