Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চলন্ত ট্রেনে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ, যাত্রী আহত

admin • 22 Nov 2023, 10:09 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চলন্ত ট্রেনে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ, যাত্রী আহত

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে এলোপাতাড়ি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ফখরুল নামে এক যাত্রী আহত হয়েছে। তার বাড়ি হবিগঞ্জ জেলায়। বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ পৈরতলা থেকে পুনিয়াউটের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনি এক্সপ্রেস সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করছিল। ট্রেনটি দক্ষিণ পৈরতলা ও পুনিয়াউট এলাকার মাঝামাঝি আসলে কয়েকজন যুবক এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনা পাথরের আঘাতে একজন যাত্রী আহত হন।

 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, কালনি এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় স্টপেজ নেই। ট্রেনটির ব্রাহ্মণবাড়িয়ায় শুধু আশুগঞ্জ ও আখাউড়ার আযমপুর স্টেশনে স্টপেজ আছে।

 

তিনি আরও জানান, পাথর নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।