Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জেলার খবর

চবিতে সাংবাদিক পেটাল ছাত্রলীগ কর্মীরা, লেগেছে ৪ সেলাই

admin • 24 Sep 2023, 05:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চবিতে সাংবাদিক পেটাল ছাত্রলীগ কর্মীরা, লেগেছে ৪ সেলাই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিক মোশাররফ শাহকে পিটিয়েছে ছাত্রলীগের কর্মীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে তাঁকে মারধর করা হয়।

আহত মোশাররফকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী মোশাররফ চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। মোশাররফ জানিয়েছেন, মারধরে জড়িতরা ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রেজাউল হকের অনুসারী।

মোশাররফ শাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় সংবাদ সংগ্রহ ও বক্তব্য নেওয়ার জন্য তিনি রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে ছাত্রলীগের ১৫ থেকে ২০ কর্মী তাঁকে প্রথমে পেছন থেকে ধাক্কা দেন। এ সময় কয়েকজন তাঁর কপালে ও মুখে ঘুষি দেন। তাঁর হাতেও আঘাত করেন। মারধরের সময় নেতা-কর্মীরা তাঁকে আর ছাত্রলীগ নিয়ে প্রতিবেদন না ছাপানোর হুমকি দেন।

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. আবু তৈয়ব বলেন, মোশাররফের কপালে চারটি সেলাই দিতে হয়েছে। তাঁর হাতেও আঘাত আছে। এক্স-রে করাতে হবে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মারধরে জড়িত ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী। রেজাউলের নেতৃত্বে সিএফসি গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।