Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর রাজনীতি

চবি ছাত্রদলের সভাপতি মহসিন, সম্পাদক নোমান

admin • 11 Aug 2023, 09:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চবি ছাত্রদলের সভাপতি মহসিন, সম্পাদক নোমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে মোহাম্মদ আলাউদ্দিন মহসিনকে সভাপতি ও আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাজ্জাদ হোসেন হৃদয়ের নাম ঘোষণা করা হয়।

এর আগে ২০২২ সালের ১১ নভেম্বর মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। বিলুপ্ত ওই কমিটির সভাপতি ছিলেন খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক ছিলেন শহীদুল ইসলাম। ২০১৬ সালের অক্টোবরে ঘোষিত ওই কমিটি প্রায় চার বছর দায়িত্বে ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।