Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

চন্ডিকা হাথুরুসিংহের ভাগ্য নির্ধারণ কাল

admin • 01 Jul 2024, 09:28 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চন্ডিকা হাথুরুসিংহের ভাগ্য নির্ধারণ কাল

টি-২০ বিশ্বকাপ চলাকালীন সময়েই জানা গিয়েছিল, শিগগিরই বোর্ড সভায় বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে মঙ্গলবার (২ জুলাই) মিরপুরে বিকেল ৩টায় এই সভা শুরু হবে।

এবারের বোর্ড মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনা হতে পারে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যত নিয়েও।

 

জানা গেছে, মঙ্গলবারের বোর্ড সভায় টি-২০ বিশ্বকাপে দলের সাফল্য-ব্যর্থতা নিয়ে আলোচনা হবে। চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি থাকলেও বোর্ডের একাংশ তাকে বরখাস্ত করার পক্ষে। তবে অধিনায়ক হিসেবে নাজমুল শান্ত টিকে যেতে পারেন।

 

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বোর্ডের সভা রয়েছে। রুটিন বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। এছাড়া শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ হবে।’

 

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ দল কোন আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে, এরপরের সভায় পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। এবারও তা হবে। এছাড়া আর্থিক বিষয়গুলো নিয়েও আলোচনা হবে সভায়।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।