Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা

admin • 17 Aug 2024, 03:54 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সমন্বয়ক দাবি করে নানা অনিয়মের অভিযোগের কারণে কেন্দ্রীয় সমন্বয়কদের পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে সামাজিক মাধ্যমে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক ইমন মোহাম্মদ।

ফেসবুকে তিনি লিখেন, ‘চট্টগ্রামে বিভিন্ন ইউনিটে যে সকল সমন্বয়ক কমিটি গঠিত হয়েছিল সব কমিটি আজ থেকে বাতিল। সমন্বয়ক পরিচয়ে কেউ যদি অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি করে তার ছবি তুলে রাখুন এবং আমাদের জানান।’

 

এ পোস্টের মন্তব্যে চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সমন্বয়কের পদ ব্যবহার করে কোথাও কোনো অনিয়ম হলে তা দেখার জন্য ইমন মোহাম্মদকে দায়িত্ব দেন।

 

বিষয়টি নিশ্চিত করে ইমন কে বলেন, ‘আমাদের এ আন্দোলনের সুফল ব্যবহার করে অনেকে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম করছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। বিভিন্ন উপজেলা পর্যায়ে এমন অভিযোগ পাওয়ার পর আমরা কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করি। তারা আমাদের সিদ্ধান্ত নিতে বললে আমরা চট্টগ্রামের দায়িত্বে থাকা সবাই একসাথে বসে ইউনিট পর্যায়ের সব সমন্বয়ক কমিটি বাতিল করার সিদ্ধান্ত নিই।

 

এখন থেকে আর কোনো সমন্বয়ক কমিটি থাকবে না। যেখানে কেউ সমন্বয়ক পরিচয় দিয়ে কোনো অনিয়ম করবে, সেখানে যেন তাকে আটক করা হয় এবং আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। আগামীতে কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরসহ নতুন কমিটির নামের তালিকা প্রকাশ করা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।