Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চট্টগ্রামে যুবলীগকর্মীকে কুপিয়ে রক্তাক্ত

admin • 30 Aug 2023, 07:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে যুবলীগকর্মীকে কুপিয়ে রক্তাক্ত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মো. ইমরান (৩০) নামে এক যুবলীগকর্মীকে দিন-দুপুরে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (৩০ আগস্ট) দুপুরে থানার হিলভিউ আবাসিক ২ নম্বর রোডের আরিফ হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইমরান মোহাম্মদ নগর ডা. মতিনের বাড়ি এলাকার আবুল কালামের ছেলে। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর মোবরক আলীর অনুসারী।

পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে এ হামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন অংশ নেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।