Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

admin • 29 Aug 2023, 05:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকার একটি বাসা থেকে শাহনাজ আক্তার (৩৩) নামে এক গৃহবধূ ও তার ৪ বছরের মেয়ে সাবেকুন্নাহার ইভার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহনাজ আক্তারের স্বামী মো. শাহজাহানকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে থানার ব্যাংক কলোনি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। শাহনাজ আক্তার ও তার স্বামী মো. শাহজাহান ইপিজেড থানা এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। আজ (মঙ্গলবার) সকালেও তাদের মধ্য ঝগড়া হয়।

 

একপর্যায়ে মেয়েসহ আত্মহত্যা করেন তিনি। ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।