Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, ট্রেন চলাচল বন্ধ

admin • 29 Apr 2023, 02:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় রেললাইনের পাশে একটি টায়ারের গোডাউনে আগুন লেগেছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

এদিকে, রেললাইনের পাশের অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে চট্টগ্রাম স্টেশনে কোনো ট্রেন ঢুকতে বা বের হতেও পারছে না।

 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম  দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে   বলেন, আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়েছে। আগুন নেভানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হালিম দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে বলেন, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন লেগেছে। বর্তমানে ৮টি ইউনিট কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।