চট্টগ্রামে চলমান জয়বাংলা কনসার্টের একটু দূরে কাজীর দেউড়ির আলমাস সিনেমা হল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট কাজ করছে। এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন ম্যাক্স কনস্ট্রাকশনের সাইটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাক্সের বাউন্ডারি দেওয়ালের ভেতরে আগুনের খুবই তীব্রতা দেখা যাচ্ছে। এম এ আজিজ স্টেডিয়ামে চলমান জয়বাংলা কনসার্ট থেকে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।





