Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চট্টগ্রামে আ. লীগের ৬ নেতাকর্মী আটক

admin • 27 Nov 2024, 09:20 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে আ. লীগের ৬ নেতাকর্মী আটক

সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেয়াকালে আওয়ামী লীগের ৬ নেতাকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১ টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম (৩২), মীরসরাই ১৩নং মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা (৪২), মায়ানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৪), মীরসরাই ১২নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ (৪৮), খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮) এবং মীরসরাই ১৩নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৪)।

পুলিশ জানায়, আটককৃতরা গত কয়েকদিন ধরে সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিল। তারা মঙ্গলবার রাতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।