Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ চট্টগ্রাম

চট্টগ্রামে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮

admin • 07 Jun 2024, 08:31 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮

চট্টগ্রামে আনোয়ারায় একই স্থানে কর্মসূচি পালনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলা সেন্টার নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছিল আওয়ামী লীগের একটি গ্রুপ। একইস্থানে পাল্টা কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগের আরেকটি পক্ষ। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ।

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পাশাপাশি গ্রেফতার কিংবা আইনি কোনো পদক্ষেপ এখনও নেয়া হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।