Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক

admin • 06 Oct 2025, 10:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক

কুমিল্লার লালমাইয়ে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শামীম নামে ১৫ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে ৯৯৯ এ ফোন পেয়ে লালমাই থানা পুলিশ উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রাম থেকে কিশোরটিকে হেফাজতে নেয়।

 

পুলিশ জানায়, গত রবিবার (৫ অক্টোবর) দুপুরে অভিযুক্ত কিশোর প্রতিবেশী ওই শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে স্থানীয় এক পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী কিশোরটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ভুক্তভোগী শিশুর পিতা বলেন, “আমার মেয়েটি পেরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ে। অভিযুক্ত ছেলেটি ফয়েজগঞ্জ সিনিয়র আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র। ঘটনার পর আমার মেয়ে কাঁদতে কাঁদতে বিষয়টি জানায়। এরপর গ্রামবাসী কিশোরটিকে ধরে পুলিশে দেয়।”

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “চকলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিশুর পিতা বাদী হয়ে মামলা করেছেন। মঙ্গলবার কিশোরটিকে আদালতে পাঠানো হবে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।