Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

admin • 05 Nov 2025, 01:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস ও কক্সবাজারমুখী এক মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।   বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।   মালমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মাঝে চার নারী ও এক শিশু রয়েছে। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।