Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, চট্টগ্রামে পুলিশের এক এসআই প্রত্যাহার

admin • 22 Aug 2025, 11:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, চট্টগ্রামে পুলিশের এক এসআই প্রত্যাহার

চট্টগ্রামে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর নাম শাহিন ভূঁইয়া। তিনি চট্টগ্রাম নগর পুলিশে চট্টগ্রাম আদালতে নারী ও শিশু শাখায় জিআরও হিসেবে কর্মরত ছিলেন।

 

আজ  ২২ আগষ্ট  (শুক্রবার) শাহিন ভূঁইয়াকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনস-এ সংযুক্ত করা হয়েছে।

  চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন আজ রাতে দ্যা মিরর অব বাংলাদেশকে  বিষয়টি নিশ্চিত করেছেন।  

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, ঘুষ গ্রহণের অভিযোগ ওঠায় এক এসআইকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

 

৩২ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এসআই শাহিন আদালত ভবনের দ্বিতীয় তলায় নিজ কার্যালয়ে চেয়ারে বসে রয়েছেন। এ সময় এক আইনজীবী মানিব্যাগ বের করে তাঁকে তিনটি নোট দেন। এরপর তিনি টাকাগুলো গুনে নিজের কাছে রেখে দেন। ভিডিওটি গত ঈদুল আজহার আগের বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।