Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঘুমাচ্ছিলেন চালক, বাস চলে গেল ধান ক্ষেতে : আহত-১৫

admin • 23 Sep 2024, 04:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঘুমাচ্ছিলেন চালক, বাস চলে গেল ধান ক্ষেতে : আহত-১৫

পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকা-কুয়াকাটাগামী ইটালি পরিবহন (ঢাকা মেট্রো ব-১২-৩৩৮৩) সড়ক থেকে ছিটকে ধান ক্ষেতে পড়ে গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

 

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে কলাপাড়া-কুয়াকাটা রুটের ইউসুফপুর গ্রাম অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। তবে পরিবহনটি দুর্ঘটনায় পতিত হলে গাড়ির চালকসহ সুপারভাইজার, হেলপার দ্রুত পালিয়ে যায়।

 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ইটালি পরিবহনটি বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায়।

 

তবে কাওসার নামে এক যাত্রী বলেন, ঘটনার সময় চালক ঘুমন্ত অবস্থায় ছিল। অন্যদিকে বেপরোয়া গতিতে গাড়িটি চালানোর কারনে নিয়ন্ত্রণে রাখতে পারেনি।

 

কলাপাড়া উপজেলার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।