Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে বেরোবি ছাত্রলীগের আলোচনাসভা

admin • 21 Aug 2022, 03:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে বেরোবি ছাত্রলীগের আলোচনাসভা
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন  শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   রবিবার  (২১শে আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় একটি  মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবন ৩ এর হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।   এ সময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের  সভাপতি মোঃ সফিউর রহমান সফি। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বেরোবি বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক  সাব্বির আহমেদ চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ নুরুজ্জামান খানপ্রমুখ।   প্রধান অতিথির বক্তব্যে সফিউর রহমান সফি বলেন, "কিছু  কুচক্রি মহল, স্বাধীনতা বিরোধী  শক্তি  বাংলাদেশকে শ্রীলঙ্কা  বানানোর পায়তারা করছে।তিনি  আরো বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রধান  পরিকল্পনাকারী  তারেক  জিয়ার কারাদন্ড রায়ে আমরা  সন্তুষ্ট  নয়। তাকে অতিবিলম্বে  দেশে ফিরিয়ে এনে মৃত্যুদন্ডের রায় দিয়ে তা অতি শীঘ্রই কার্যকর করার দাবি জানান।   বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামীম মাহফুজ। এছাড়া আরও শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।