Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

গ্রাহকের টাকা আত্মসাৎ করায় সহকারী পোস্টমাস্টারসহ ৬ জনের কারাদণ্ড

admin • 16 Jan 2024, 12:17 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গ্রাহকের টাকা আত্মসাৎ করায় সহকারী পোস্টমাস্টারসহ ৬ জনের কারাদণ্ড

কুড়িগ্রাম পোস্ট অফিসে জমা করা গ্রাহকদের টাকা আত্মসাতের মামলায় সহকারী পোস্ট মাস্টারসহ ৬ জনের ৯ বছর করে কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত।

 

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে রংপুর দুর্নীতি দমন কমিশনের ( দুদক) বিশেষ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন। সেইসঙ্গে ১২ লাখ ২০ হাজার ৪৯২ টাকা জরিমানার আদেশ দেয়া হয়।

 

মোট ৬ জনের মাঝে রায় ঘোষণার সময় চার জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুইজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কালাম আজাদ, হাবিবর রহমান, আব্দুল মালেক, মতিউল ইসলাম, মওদুদ হাসান ও শ্রী অশোক কুমার নাথ।

 

মামলা সূত্রে জানা যায়- ২০০২ সালের এপ্রিল থেকে ২০০৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত কুড়িগ্রাম পোস্ট অফিসে কর্মরত সহকারী পোস্ট মাস্টার আবুল কালাম আজাদ, লেজার অপারেটর হাবিবুর রহমান, অশোক কুমার নাথ, আব্দুল মালেক, কাউন্টার অপারেটর মতিউল ইসলাম ও মওদুদ হাসান একে অপরের যোগসাজশে গ্রাহকের জমানো সঞ্চয়পত্র ভাঙিয়ে ১২ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন।

 

এ ঘটনায় ২০০৫ সালের ৯ মে কুড়িগ্রাম পোস্ট অফিস পরিদর্শক এসএম শাহাদাত সুলতান বাদী হয়ে ওই ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

   

মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১২ লাখ ২০ হাজার ৪৯২ টাকা জরিমানার আদেশ দেন আদালত।

 

সেই সঙ্গে জরিমানার পুরো অর্থ আগামী ৬০ দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেন তিনি। পলাতক দুই আসামি মওদুদ হাসান ও অশোক কুমার নাথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।

 

সরকারি কৌশলী (পিপি) একেএম হারুন-উর-রশিদ বলেন, ১৯ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন হলেও সাক্ষ্য দিয়ে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি।

 

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রহমান বলেন, মক্কেলরা ন্যায়বিচার পায়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে তিনি জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।