Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গ্রামীণফোন অফিসের সামনে বঞ্চিত কর্মীদের বিক্ষোভ

admin • 25 Feb 2025, 08:12 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গ্রামীণফোন অফিসের সামনে বঞ্চিত কর্মীদের বিক্ষোভ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার গ্রামীণফোনের (জিপি) অফিসের সামনে বিক্ষোভ পালন করেছেন বঞ্চিত কর্মীরা। অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগে এবং ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহাল এবং চাকরিচ্যুতরা কর্মীদের মুনাফার ৫ শতাংশ বিলম্ব জরিমানার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ।

দাবি আদায়ের নিয়মিত আন্দোলনের অংশ হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ-এর ব্যানারে প্রায় তিন শতাধিক সাবেক কর্মী বিক্ষোভ শুরু করেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিকেলে সেখানে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। স্লোগান-বিক্ষোভের একপর্যায়ে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। এ সময় আটক করা হয় কয়েকজনকে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছেন আন্দোলনকারীরা।

 

অন্যদিকে আটককৃতদের মুক্তি ও দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।