Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গ্যাস সিলিন্ডার রিফিলের সময় শিশুসহ দগ্ধ পাঁচ

admin • 10 Sep 2022, 10:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গ্যাস সিলিন্ডার রিফিলের সময় শিশুসহ দগ্ধ পাঁচ

দিনাজপুরে গ্যাসের সিলিন্ডার রিফিল করার সময় নারী-শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে এক শিশুসহ দুইজনের অবস্থা গুরুতর। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

   

শনিবার (১০ আগস্ট) জেলার বীরগঞ্জ উপজেলার পৌর শহরের সেন্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

   

দগ্ধরা হলেন- ওই এলাকার মো. জাহিদুল (৩৫), তার ছেলে জয় (১৩), মোছা. শাহানা (৩৫), মেয়ে লামিয়া (২) ও মো. সাইদুর (৫)। এদের মধ্যে সাইদুর ও তার ছেলে জয়ে অবস্থা গুরুতর।

   

স্থানীয়রা জানান, বিকেলে সেন্টারপাড়া এলাকার গাদোল ড্রাইভারের বাড়িতে বড়ো গ্যাসের সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস রিফিল করা হচ্ছিলো। এ সময় পাঁচজন দগ্ধ হন।

   

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার ডা. আব্দে মুকিত সৌরভ জানান, ঘটনায় দগ্ধ নারী ও শিশুসহ পাঁচ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুইজনকে দিনাজপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।